ভিয়েনা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৬২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : মহান আল্লাহ তায়ালা ও পবিত্র আল কুরআন নিয়ে অশালীন কটূক্তি করায় ভণ্ড বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমাবাদ লালমোহন উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এসে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়। পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উত্তর বাজার জামে মসজিদের খতিব মুফতি মইনুল ইসলাম ও ইদগাও মসজিদের খতিব মাওলানা ইমরান আতিক রাজিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে এতে আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। না হয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।  প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বাউল আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করেন উপস্থিত অংশগ্রহণকারীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ

আপডেটের সময় ১২:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫