ভিয়েনা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৭২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ির মৃত আলী হোসেনেaর ছেলে মো. আল-আমিন (৩০), ৯নং ওয়ার্ডের অহিদুর রহমানের ছেলে মো. হাসান (৩৬) এবং তার সহযোগী ৭নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার জেবল হকের ছেলে মো. নাঈম (৩২)।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় আল-আমিনের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, হাসান ও তার সহযোগী নাঈমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

আপডেটের সময় ০৩:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫