ভিয়েনা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

লালমোহনে আধা কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সম্বীত রায় ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজার কাছে জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনে রাস্তা থেকে মাদকবিক্রির সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৩২), সে তজুমদ্দিন উপজেলার উত্তর চাঁচড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আধা কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেটের সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫