ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জর্জিয়ায় তুরস্কের একটি সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। আজারবাইজান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
তুরস্ক বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আজারবাইজানের পশ্চিমাঞ্চলে গঞ্জা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। কিন্তু জর্জিয়ায় পূর্ব  সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিতে ২০ জন আরোহী ছিলেন, যার মধ্যে বিমানের ক্রুও ছিলেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে নিহতদের ২০টি ছবি পোস্ট করেছেন।

তিনি ওই পোস্টে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বীর সহযোদ্ধারা ২০২৫ সালের ১১ নভেম্বর আজারবাইজান থেকে তুরস্কে ফিরে আসার জন্য উড্ডয়নকারী আমাদের সি-১৩০ সামরিক পণ্যবাহী বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন।’

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বা বিমানে কতজন আরোহী ছিল, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্ক দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি, তবে প্রত্যক্ষদর্শীদের তোলা এবং আজারবাইজানি সংবাদমাধ্যমে প্রকাশিত নাটকীয় ফুটেজে দেখা গেছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বেশ কয়েকটি চক্কর দিয়েছে।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিমানটি আজারবাইজানের সঙ্গে জর্জিয়ার রাজ্য সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

জর্জিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটি ‘কোনো বিপদ সংকেত প্রেরণ না করে’ তার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ পরেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনার বিষয়ে সতর্ক করে দেয়।

সি-১৩০ হারকিউলিস সামরিক কার্গো বিমানটি মার্কিন নির্মাতা লকহিড মার্টিন-এর  তৈরি।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত

আপডেটের সময় ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫