ভিয়েনা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড ও অর্থদণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, হাসপাতালে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকেন তারা। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

আপডেটের সময় ০৩:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫