ভিয়েনা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি: হামিদুর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

হামিদুর রহমান আজাদ আরও জানান, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি ‘এসিড টেস্ট’। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত রোববার (২ নভেম্বর) দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।

তাহের আরও বলেন, সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি। আগামী সোমবার জামায়াতে ইসলামী’র দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ঢাকা/এসএস

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি: হামিদুর রহমান

আপডেটের সময় ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫