ভিয়েনা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা, আহত ৩০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩১৪ সময় দেখুন

মোতাব্বির হুসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে অন্তত ৩০–৩৫ জন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় আহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন মাধবপুর থানার একটি সূত্র।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা, আহত ৩০

আপডেটের সময় ০৪:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫