ভিয়েনা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েনায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মহিলা গুরুতর আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩৮৫ সময় দেখুন

ভিয়েনার ১৪ নাম্বার ডিস্ট্রিক্টের পেনজিং (Penzing) এ দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ছিল৫০ কিমি/ঘণ্টা

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১০ অক্টোবর) ভিয়েনার ১৪ নাম্বার ডিস্ট্রিক্টের হুটেলডোরফার স্ট্রাসে একটি গুরুতর দুর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী এক মহিলা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই পশ্চিম ভিয়েনায় এক বড় জরুরি পরিষেবা সার্ভিস পরিচালিত হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, গাড়িটি প্রায় ৫০ কিমি/ঘণ্টা বেগে চলছিল যখন পথচারী মহিলাকে ধাক্কা দেয়। ধাক্কার পর ২৫ বছর বয়সী মহিলা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন।

ভিয়েনা জরুরি পরিষেবার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে,মহিলা গুরুতর আহত হয়েছেন। মহিলার শরীরের বিভিন্ন স্থানে ফ্র্যাকচার এবং মস্তিষ্কে
গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থলে তাকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা এখন তার জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছেন।

তাৎক্ষণিকভাবে আহত মহিলার জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ এবং গ্রেপ্তার ঘাতক সম্পর্কেও পুলিশ আপাতত কোনও তথ্য দিতে অপরাগতা প্রকাশ
করেছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই জেলার লিনজারস্ট্রাসে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ৩৪ বছর বয়স্ক এক মহিলা গুরুতর আহত হন বলে জানা গেছে। দুর্ঘটনায় ৩৪ বছর বয়সী মহিলা পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে ভিয়েনার ১২ নাম্বার ডিস্ট্রিক্টের দুর্ঘটনার জনিত হাসপাতালে
(Unfall Krankenhaus Wien Meidling) চিকিৎসাধীন আছেন।

ভিয়েনার ফ্রি মেট্রোরেল পত্রিকা Heute জানায়, গতকাল বৃহস্পতিবার ভিয়েনার ১২ নাম্বার ডিস্ট্রিক্ট মাইডলিং-এও একটি দুর্ঘটনা ঘটে: একজন সাইকেল আরোহী একটি এসইউভির ধাক্কায় গুরুতর আহত হন। পুলিশ মুখপাত্র জুলিয়া শিক পত্রিকাটিকে নিশ্চিত করেছেন যে, ওই ব্যক্তি মাথায় প্রাণঘাতী আঘাত
পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

প্রাথমিক তদন্ত অনুসারে, উভয় চালকই সেগেডারগাসে ব্রেইটেনফুর্টার স্ট্রাসে যাচ্ছিলেন। লেন পরিবর্তনের সময় সংঘর্ষটি ঘটে। ভিয়েনা রাজ্য ট্র্যাফিক দুর্ঘটনা কমান্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দায়িত্ব নিয়েছে। তবে গাড়ির চালক অক্ষত রয়েছেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মহিলা গুরুতর আহত

আপডেটের সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫