ভিয়েনা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩৪৮ সময় দেখুন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ  বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এই দুর্ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুর্ঘটনা কবলিত একটি ছোট মাইক্রোবাসে চালকসহ মোট ১১ যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জন মারা যান। নিহত সাত বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।

৫ নং ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিভিন্ন জাতীয় গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিদের এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলদেশিদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি।বর্তমানে মরদেহগুলো
দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি।

এদিকে ওমানপ্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

স্থানীয় প্রবাসীরা আরও জানান, তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। একসঙ্গে একই এলাকার ৭ প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আপডেটের সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫