ভিয়েনা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৬২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই স্লোগানে টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেটের সময় ০২:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫