ভিয়েনা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শিথিলের ঘোষণা দেয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৯ টার দিকে জুম্ম ছাত্র-জনতার ফেসবুক পেইজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা চলছে। এসব এলাকার বিভিন্ন পয়েণ্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে।
এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আসলাম কালু। 
প্রসঙ্গত, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদে নামে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। এ সংগঠনের ডাকে অবরোধ কর্মসূচি চলাকালে জেলা সদর ও গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা

আপডেটের সময় ০৭:২২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫