ভিয়েনা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

দুর্গাপূজায় গুজব মোকাবিলায় সতর্ক র‌্যাব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর তালতলা রোডের কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজা নিয়ে কোনো তথ্য পেলে যাচাই না করে শেয়ার করবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে আমরা দ্রুত তথ্য যাচাই করব। সত্য হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, আর উদ্দেশ্যমূলক গুজব ছড়ালে আইনি পদক্ষেপ নেয়া হবে।‘

শহিদুর রহমান বলেন, ‘কিছু অসুস্থ মানসিকতার মানুষ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করে। তবে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব।’

বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দুর্গাপূজা উদযাপন করে। এই সম্প্রীতি বজায় রাখতে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দেশে ৮-১০টি বিচ্ছিন্ন ঘটনায় ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।’

পূজামণ্ডপের নিরাপত্তা পরিকল্পনার কথা উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে। এ ছাড়াও পূজা উদযাপন কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা/এসএস

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্গাপূজায় গুজব মোকাবিলায় সতর্ক র‌্যাব

আপডেটের সময় ০২:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫