ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজীপুর টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শরীরের ১০০ ভাগ পুড়ে যাওয়া শামীমকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।

এদিকে, মৃত শামীমের বড় ভাই রুহুল আমিন জানান, তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামে। বাবার নাম আব্দুল হামিদ। স্ত্রী মনি আক্তার ও ৩ সন্তান নিয়ে টঙ্গীতে থাকতেন শামীম।

তিনি আরও জানান, আনুমানিক ২০ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন শামীম। সম্প্রতি লিডার পদে পদন্নোতি পেয়েছেন।

এর আগে, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আগুন নির্বাপনের কাজ করার সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে দগ্ধ হন ৪ ফায়ার ফাইটারসহ আরও কয়েকজন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীম

আপডেটের সময় ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫