ভিয়েনা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

পরাজিত আ. লীগ ভোট ভন্ডুলের ষড়যন্ত্র করছে: গয়েশ্বর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে আলিয়া হাফিজিয়া মাদরাসায় এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, সরকার ও নির্বাচন কমিশন চাইলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে পারবে না। এক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলমান। ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত নই।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দেশের জনগণ নির্যাতিত হয়েছে। খালেদা জিয়ার ওপরও অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে তিলে তিলে মারার জন্য সবকিছুই তারা করেছে। গণতন্ত্রকে ধ্বংস করতেই এমনটা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই আওয়ামী লীগের আমলের সকল খুন হত্যার বিচার করবে।
ঢাকা/এসএস

Tag :

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরাজিত আ. লীগ ভোট ভন্ডুলের ষড়যন্ত্র করছে: গয়েশ্বর

আপডেটের সময় ০১:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫