ভিয়েনা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সংলাপের গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়।

রিয়াদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি যুবরাজ বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি যেন অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উপযোগী পরিবেশ তৈরি করে। মতবিরোধ সমাধানে কূটনৈতিক পথই হলো সঠিক পথ—এই নীতিতে সৌদি আরব অটল রয়েছে।’

বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সৌদি আরবকে ধন্যবাদ জানান ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করার জন্য। তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যুবরাজের ভূমিকারও প্রশংসা করেন।

এছাড়াও, আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন।

এক্স-এ দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ লেখেন, ‘আমরা আমাদের সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছি। আঞ্চলিক অগ্রগতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের প্রচেষ্টা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান বরফ গলানোর অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেটের সময় ০৮:৪৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫