জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : জুলাই মঞ্চ ভোলা জেলা কাঠামো গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে এ্যাডভোকেট তানজিল ইসলাম এবং মুখপাত্র হিসেবে জাকির হোসেন জুয়েলকে নির্বাচন করা হয়েছে।
“ভিন্ন দল ভিন্ন পথ- দেশের প্রশ্নে ঐক্যমত” স্লোগান ধারণ করে ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে অংশ নেয়া সর্বদলীয় এবং রাজনৈতিক- অরোজনৈতিক ছাত্রজনতার অন্তর্ভূক্তিতে জুলাইয়ের প্রকৃত ঐক্যের চেতনা সমুন্নত রেখে দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে গঠিত জুলাই মঞ্চের ৮১ সদস্য বিশিষ্ট ভোলা জেলা কাঠামো আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে। ৬ জুলাই ২০২৫ ইং তারিখে উক্ত কমিটি অনুমোদন দিয়েছেন জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার ও মুখপাত্র সাকিব হোসাইন।
ভোলা জেলার মুখপাত্র জাকির হোসেন জুয়েল জানান, জুলাই মঞ্চ কোন রাজনৈতিক দল বা সংগঠন নয়। জুলাই বিপ্লবের চেতনায় সর্বদলীয় জুলাই বিপ্লবীদের ঐক্যের প্লাটফর্ম।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
ভোলা জেলা জুলাই মঞ্চ কাঠামো গঠন, আহবায়ক তানজিল, মুখপাত্র জাকির
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ০৫:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- ৫৬ সময় দেখুন
Tag :
জনপ্রিয়
Translate »
























