ভিয়েনা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৭৬ সময় দেখুন

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বতী সরকারের ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।
শনিবার (১৪ জুন) সকালে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন, এটাই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এবার ঈদে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। 
পুলিশের বিষয়ে তিনি জানান, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে। তবে ভারী মারণাস্ত্র থাকবে না। এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে। 
থানা পুলিশের বিষয়ে বলেন, তাদের থানাগুলোর আবাসন অবস্থা খুব বেশি ভালো নয়, পর্যায়ক্রমে থানাগুলোর ভবন ঠিক করা হবে। রাজধানীর যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫