ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

গণভোটের রায় বাস্তবায়নে টাঙ্গাইলে ১১ দলের বিক্ষোভ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৬৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলের জোট। শনিবার (২ মে) বেলা ১১টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, দেশের ৭০ শতাংশ ভোটারের রায়কে উপেক্ষা করে ক্ষমতায় থাকা যাবে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণ যখন অধিকার আদায়ে রাস্তায় নামবে, তখন পালাবার পথ পাবেন না।

​তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন, আপনারা বলেন আপনাদের কোনো প্রভু রাষ্ট্র নেই, তাহলে ক্ষমতা হারালে কোথায় যাবেন? নির্বাচনের খরচ তুলতে সিন্ডিকেটের মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম এক হাজার টাকা বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। এসব ছলচাতুরি বন্ধ করে দেশ চালান।

বক্তব্যে তিনি টিসিবি বা তেল সংগ্রহের জন্য ‘কার্ড প্রথা’র তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, যারা কার্ড পাবে না, তারা কি এ দেশের নাগরিক নয়? নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই বৈষম্যমূলক কার্ডের রাজনীতি বন্ধ করতে হবে।

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন: এনসিপির,টাঙ্গাইল জেলা আহ্বায়ক,এডভোকেট কামরুজ্জামান শাওন,জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সাধারণ সম্পাদক মাওলানা কামাল হাসান। এনসিপির জেলার সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমূখ।

​এছাড়াও সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ড. আতাউর রহমান এবং শহর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ মিনারের সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—মেইন রোড, মসজিদ রোড, বড় কালিবাড়ি রোড, ভিক্টোরিয়া রোড এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। এরপর ময়মনসিংহ সড়ক ও রেজিস্ট্রিপাড়া হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে জাহাজ বিল্ডিংয়ের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিল থেকে অবিলম্বে দ্রব্যমূল্য কমানো এবং গণভোট-জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণভোটের রায় বাস্তবায়নে টাঙ্গাইলে ১১ দলের বিক্ষোভ মিছিল

আপডেটের সময় ১২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬