ভিয়েনা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আজ বেলা ১১টায় নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র যাচাইয়ের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ উপস্থিত ছিলেন। নথিপত্র যাচাই, প্রস্তাবক, সমর্থক এবং জোটের সমন্বয়কের স্বাক্ষর পরিপূর্ণ থাকায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, বৈধ ঘোষিত মনোনয়নপত্রটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নুসরাত তাবাসসুম জ্যোতি সাংবাদিকদের বলেন, ‘গেজেট প্রকাশ ও শপথসহ কিছু দাপ্তরিক প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমার দলের প্রতিনিধিত্ব এবং নিজের রাজনৈতিক আদর্শ সবসময় সমানভাবে ধারণ করবো।’

এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টার পর মাত্র ১৯ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।

পরে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে গত ২৭ এপ্রিল আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর ২৯ এপ্রিল মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং ২ মে যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়।

এদিকে, এনসিপি থেকে মনোনীত আরেক প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা আইনি জটিলতায় আগেই বাতিল হয়েছে। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছেন বলে জানা গেছে।

তবে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, এ বিষয়ে আদালতের কোনো লিখিত আদেশের কপি এখনো ইসির কাছে আসেনি। আদেশ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি পদের মধ্যে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় এবং কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলোতে দল ও জোটের অনুকূলে বণ্টন অনুযায়ী বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/এসএস

এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেটের সময় ১২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬