ভিয়েনা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৬ জুন শুক্রবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১১৮ সময় দেখুন

ঈদুল আজহা বা কোরবানি ঈদের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের “আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি”

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৪ এপ্রিল) মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম সংস্থাটির তথ্যসূত্রে গাল্ফ নিউজ জানায়, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

ইসলাম ধর্মের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিদায় নিয়েছে গত ৩০ মার্চ। এখন শুরু হয়েছে আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা। যা কোরবানির ঈদ নামে পরিচিত।

বিভিন্ন আরব সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

এখন যদি এই জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন ৬ জুন শুক্রবার আরব উপদ্বীপ,অস্ট্রিয়া সহ সমগ্র পশ্চিমা দুনিয়ায় পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে সৌদি আরব, সমগ্র মধ্যপ্রাচ্য সহ ,অস্ট্রিয়া সহ ইউরোপ ও আমেরিকা মহাদেশে ঈদ উদযাপিত হবে ৭ জুন (শনিবার)। এদিকে যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে দেশের মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম (আঃ)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।

বিশ্বের সব সাধারণ মুসল্লি পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন। অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ইতিমধ্যেই লোয়ার অস্ট্রিয়া রাজ্যের বিভিন্ন পশুর ফার্মে পশু কোরবানির জন্য নাম নিবন্ধন করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৬ জুন শুক্রবার

আপডেটের সময় ০৮:৫৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫