ভিয়েনা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

সিদ্ধান্ত ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে এমনটা ভাবা ঠিক হবে না। দুই দেশের মধ্যে সম্পর্ক কোনো বিশেষ দলের ওপর ভিত্তি করে নয়।’

তিনি আরও বলেন, ‘অনুমান করব না। আমরা প্রথম দুই মাস পর্যবেক্ষণ করব। এরপর আমরা দেখব, ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেয়। এর ভিত্তিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব।’

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনো দলের ওপর নির্ভর করে না। বাইডেন প্রশাসনের সঙ্গে দুই দেশের সম্পর্কের যেসব দিক নিয়ে আলোচনা হয়েছিল, ট্রাম্পের আগের প্রশাসনের সঙ্গেও সেগুলো আলোচনার বিষয় ছিল। দেখা যাক, প্রথমে আমরা যোগাযোগ করব এরপর দেখবো তারা কীভাবে আগায়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিদ্ধান্ত ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ০৫:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪