ভিয়েনা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বৈঠকে দ্রুত ডিজিটাল ব্যবস্থা তৈরির লক্ষ্যে অগ্রাধিকারমূলক পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, বৃহত্তর ঢাকা অঞ্চলে সকল সরকারি কর্মকর্তাদের জন্য ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে কর বিবরণী দাখিল বাধ্যতামূলক করা এবং বড় কর্পোরেশনগুলোকে তাদের পুরো সংস্থায় ই-রিটার্ন গ্রহণ করতে উৎসাহিত করা।

বৈঠকে ডিজিটালাইজেশন সম্পর্কে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালু করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এনবিআারের এক দরজায় সব সেবা (ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো) প্রকল্পকে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিনিয়োগ পরিবেশ উন্নত করার ওপর নতুন করে জোর দেওয়া হয়।

অন্যান্য সিদ্ধান্তের মধ্যে ছিল সরকারি সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করা, একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রোডম্যাপ এবং ভূমি সংশ্লিষ্ট সেবার জন্য বাস্তবায়ন সময়সূচি নির্ধারণ করা।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার

আপডেটের সময় ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪