ভিয়েনা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

জুলাই-আগষ্টের প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়া হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহিদ পরিবারকে পূর্ববাসনের জন্য ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এ টাকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, পরবর্তী কালে যাচাই-বাছাই করে যদি আরো টাকা দেওয়ার প্রয়োজন হয়, সেটাও করা হবে।

তিনি জানান, জুলাই আগস্ট মাসে যারা শহিদ হয়েছে শুধু তাদের পূর্ববাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পূর্ণবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আহতদের পূর্ণবাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আহতের যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয় সেটি করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনের একটি তালিকা প্রস্তুত হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটি করব।

তিনি বলেন, সরকারের তরফ থেকে আবার পরিস্কার স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন রকম গাফিলতি বরদাশত করা হবে না। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল হাসপাতলে বলে দেওয়া হয়েছে, তাদেরকে বিনা পয়সার চিকিৎসা দেওয়া হবে। তারপরও যারা পয়সা দিয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদের পয়সা ফেরত দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই-আগষ্টের প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়া হবে

আপডেটের সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪