ভিয়েনা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

লিগস কাপে মেসিকে ছাড়াই মায়ামির দারুণ জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১১৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামিকে গত মৌসুমে লিগস কাপ জিতিয়েছিলেন লিওনেল মেসি। যেটি ছিল নিজেদের ইতিহাসের ক্লাবটির প্রথম শিরোপাও। তবে এবার একই টুর্নামেন্টে শুরুটা দর্শক সারিতে বসে উপভোগ করতে হলো আর্জেন্টাইন তারকাকে।

কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন মেসি। অবশ্য তাকে ছাড়াই শুরুটা দারুণ হলো ফ্লোরিডার ক্লাবটির। পিউবলার বিপক্ষে আজ রবিবার সকালের ম্যাচে ২–০ গোলের জয় পেয়েছে মায়ামি। এই জয়ে মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।

ইনজুরিতে থাকা মেসি কবে ফিরবেন, তা জানেন না তার সতীর্থরাও। আজ অবশ্য স্ট্যান্ড বসেই সতীর্থদের খেলা উপভোগ করতে দেখা গেছে মেসিকে। যেখান থেকে শেষ পর্যন্ত হাসিমুখেই বাড়ি ফিরেছেন তিনি।

এদিন শুরু থেকে দাপুটে ফুটবল খেলা মায়ামি এগিয়ে যায় ম্যাচের ৯ মিনিটেই। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণে রবার্ট টেলরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোহা। মায়ামি দ্বিতীয় গোলটি করে ৭২তম মিনিটে। দারুণ এক আক্রমণ থেকে জর্দি আলবার পাসে লুইস সুয়ারেজ গোল করলে ব্যবধান ২–০ করে মায়ামি। এই দুই গোলই শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আর জয় নিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে মায়ামি।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিগস কাপে মেসিকে ছাড়াই মায়ামির দারুণ জয়

আপডেটের সময় ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪