ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

তীব্র গরমে পথচারী ও যানবাহন চালকদের শরবত পান করালো স্বেচ্ছাসেবীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৮০ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। এই তাপপ্রবাহে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের কিছুটা হলেও স্বস্তি দিতে ভোলার লালমোহন উপজেলায় ঠান্ডা লেবুর শরবত পান করিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে ‘ব্লাড ডোনেশন ইউনিটি (বিডিইউ)’ নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পৌরশহরের চৌরাস্তার মোড়ে অন্তত সাতশত জনকে এ লেবুর শরবত পান করানো হয়।
সংগঠনের সভাপতি মো. জাহিদ হোসেন জানান, বর্তমানে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষজন। এই দাবদাহে মানুষজনকে কিছুটা হলেও স্বস্তি দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঠান্ডা লেবুর শরবত পান করানোর উদ্যোগ নিই। এরই ধারাবাহিকতায় সংগঠনের ১০জন স্বেচ্ছাসেবী মিলে সাতশত জন মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি।
তিনি আরো জানান, সমাজে মানবিক কর্মকা- ও মানুষের বিপদের মুহূর্তে রক্তদান এবং সংগ্রহ করে দেওয়ার লক্ষ্যে ২০২২ সালে ‘ব্লাড ডোনেশন ইউনিটি (বিডিইউ)’ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে আমাদের সংগঠনে ৩০জন স্বেচ্ছাসেবী রয়েছেন। আমাদের প্রধান কার্যালয় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকায় হলেও আমরা লালমোহনের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করি। তবে সংগঠনের পক্ষ থেকে রক্তদান এবং সংগ্রহ করে দেওয়ার কাজ করা হয় সারাদেশ ব্যাপী।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তীব্র গরমে পথচারী ও যানবাহন চালকদের শরবত পান করালো স্বেচ্ছাসেবীরা

আপডেটের সময় ১২:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪