ভিয়েনা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

লালমোহনে বজ্রপাতে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অনুদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ৭৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় কালবৈশাখী ঝড়ের প্রভাবে বজ্রপাতে নিহত মো. বাচ্চুর পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া গ্রামে নিহত বাচ্চুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে অনুদান হিসেবে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এ সময় কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আইয়ুব আলী এবং  সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগম উপস্থিত ছিলেন।

অনুদান পেয়ে নিহত বাচ্চুর স্ত্রী মোসা. বেগম জানান, আমার স্বামী বজ্রপাতে মারা গেছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুর পর ছোট ছোট দুই সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। তবে আমার স্বামীর মৃত্যুতে এমপি শাওনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা পেয়েছি।

এছাড়া কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকেও পাঁচ হাজার টাকা অনুদান পেয়েছি। এসব অর্থ দিয়ে কিছুদিন একটু ভালোভাবে সংসার চালাতে পারবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বজ্রপাতে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অনুদান

আপডেটের সময় ০৭:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪