ভিয়েনা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ভিয়েনায় অস্ট্রিয়ান সরকার কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ১৪৩ সময় দেখুন

অস্ট্রিয়ার সরকার প্রধান অফিসের ফেডারেল চ্যান্সেলারির ওয়ার্ল্ড মিউজিয়াম হলে মুসলিম নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করে সরকার

ভিয়েনা ডেস্কঃ সোমবার (২৫ মার্চ) অস্ট্রিয়ার সরকার প্রধানের অফিস ফেডারেল চ্যান্সেলারিতে অস্ট্রিয়ান মহিলা, পরিবার, ইন্টিগ্রেশন এবং তথ্য বিষয়ক দায়িত্বে থাকা মন্ত্রী ড. সুজানে রাব কর্তৃক ওয়ার্ল্ড মিউজিয়ম, হেল্ডেনপ্লাজ  ভিয়েনায় মুসলিম নেতৃবৃন্দের সম্মানে এক রাজকীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই ইফতার মাহফিলে অস্ট্রিয়ান সরকারের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী,সংসদ সদস্য, ফেডারেল চ্যান্সেলারি, ফেডারেল মিনিস্ট্রি অফ অস্ট্রিয়ার ইউরোপিয়ান এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও সরকারী দপ্তরের উর্দ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

ইফতার অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অস্ট্রিয়ার ন্যাশনাল পার্লামেন্টের সভাপতি (স্পীকার) ভল্ফগাং সোভোটকা (ÖVP)। তারপর মহিলা,পরিবার ও ইন্টিগ্রেশন মন্ত্রী সুজানে রাব (ÖVP) তার বক্তব্যের শুরুতে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ান ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট উমিত ভুরাল (Umit Vural)।
তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার  সুপ্রিম কাউন্সিল মেম্বার বাংলাদেশী বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।

মন্ত্রী সুজানে রাব ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন জাতীয় ইস্যুতে সহযোগিতা মূলক কাজ করার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া (IGGÖ) ও বিভিন্ন ইসলামিক কমিনিটির  নেতৃবৃন্দের  প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অস্ট্রিয়ার জাতীয় সংসদের স্পীকার (সভাপতি) ভল্ফগাং সোভোটকা তার সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়ান ইসলামিক রিলিজিয়াস অথরিটিকে অস্ট্রিয়ায় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অতি পুরাতন ও গুরুত্ব পূর্ণ সংস্থা এবং ইউরোপের মধ্যে ব্যতিক্রম সংস্থা বলে উল্লেখ করেন। তিনি সংগঠনটির বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুন্দর সুসম্পর্ক স্থাপনের চেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

IGGÖ প্রেসিডেন্ট উমিত ভুরাল তার সংক্ষিপ্ত বক্তব্যে মুসলিম নেতৃবৃন্দের জন্য ইফতারের আয়োজন করায় মন্ত্রী সুজানে রাব ও অস্ট্রিয়ান সরকারের প্রতি
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উমিত ভুরাল রিলিজিয়াস অথরিটির বহুমুখী কার্যক্রম সহ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন এবং ভবিষতে আরো ঘনিষ্টভাবে ভাবে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

ইফতার অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে এশিয়ান  ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার  সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ  উক্ত অনুষ্টানে আমন্ত্রনের জন্য মন্ত্রী সুজানে রাব ও অস্ট্রিয়ান সরকারকে এশিয়ান ইসলামিক  কমিউনিটি পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ, রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, টার্কিশ, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যানগণ,বিভিন্ন ধর্মীয় প্রধানগণ।

কবির আহমেদ/ইবিটাইমস 

মোহামেডান আমার আবেগের জায়গা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় অস্ট্রিয়ান সরকার কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৯:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪