ভিয়েনা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

নেতৃত্বের দ্বন্দ্ব নিষ্প্রাণ ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ৭১ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’। বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়ন ও পারস্পারিক যোগাযোগের সমন্বয়ই ছিল এর লক্ষ্য। তবে সেই ‘ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবনের প্রধান ফটকের তালা ও গ্রিলে ধরেছে মরিচা। যে স্থান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের পদচারনায় মুখরিত হবে, আলো জ্বলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সেই ভবন ও বঙ্গবন্ধুর ম্যুরাল এখন লতাপাতা আর ধুলায় আচ্ছন্ন। মুক্তিযোদ্ধারা বলছেন,‘নেতৃত্বের দ্বন্দেই তাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বন্ধ রয়েছে। আবার নির্বাচিত কমিটিও নেই। কমিটি থাকলে এমনটা হতো না।’

জানা যায়,ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত আধুনিক ভবনটি ২০১৯ সালের জুলাই মাসে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে উদ্বোধনের পরদিন থেকেই এটি তালাবদ্ধ। প্রায় ৫ বছর পার হতে চললেও ভবনটিতে একদিনের জন্যও মুক্তিযোদ্ধাদের কার্যক্রম পরিচালিত হয়নি।

এ উপজেলায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৮ শতাধিক। সিনেমা হল রোডের ব্রাক অফিসের সামনে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হয় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। তিন তলা ভবনে রয়েছে সভাকক্ষ, পাঠকক্ষ, উপজেলা কমান্ডারের অফিস কক্ষ এবং বরাদ্দের জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।

মুক্তিযোদ্ধা সোবহান মোল্লা বলেন, উদ্বোধনের পরদিন থেকে ১ সেকেন্ডের জন্যও পরিচালিত হয়নি মুক্তিযোদ্ধাদের কার্যত্রম।

সদ্য সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথার ভাষ্যমতে, অনেক বছর যাবৎ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমিটি নেই। বর্তমানে ইউএনও ভারপ্রাপ্ত কমান্ডার। কমিটি না থাকার কারণেই উদ্বোধনের পর থেকেই ভবনটি পড়ে আছে। জুল-জুলাই মাসে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হবে। তারপর খোলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শেখ মেহেদী ইসলাম বলেন,‘এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি। মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হলে ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ খুলবেন বলে জানিয়েছেন তারা।

শেখ ইমন/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেতৃত্বের দ্বন্দ্ব নিষ্প্রাণ ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’

আপডেটের সময় ১০:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪