ভিয়েনা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

পিরোজপুরে সুপারি পাচার মামলায় চেয়ারম্যান কারাগারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৬০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সুপারি পাচারের মামলায় শাহজাহান হাওলাদার (৬০) নামের এক চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ তাকে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি জেলার মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের নেতা ও উপজেলার তুষখালী ইউপি চেয়ারম্যান।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে দেড় কোটি টাকার সুপারিসহ তিন জনকে গ্রেপ্তার করা । জব্দ করা এসব পণ্য ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল । এ সময় ট্রলারে থাকা মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার পালিয়ে যান । তবে গ্রেপ্তার হন মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার সেকেন্দার মাঝির ছেলে মো. হারুন মাঝি (৬০), একই এলাকার আব্দুল খালেক হাওলাদারে ছেলে অলি হাওলাদার (২৮) এবং মো. ফয়েজ হকের ছেলে নূর নবী মাঝি (৩২)। এঘটনায় পুলিশ শাহজাহান হাওলাদারসহ চার জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করেন।

এ ঘটনায় তখন শাহজাহান হাওলাদার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। এ সময়ের মধ্যে তাকে পান নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আজ তার জামিনের আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।

এলাকাবাসী জানান, তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে নৌপথে চোরাই মালামাল ভারত ও বাংলাদেশে পাচারের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে পুলিশ ও কোস্টগার্ডের হাতে চোরাই ভারতীয় শাড়ি, কাপড়সহ পণ্য উদ্ধারের ঘটনায় শাহজাহান হাওলাদারের নাম সংবাদপত্রে ছাপা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে সুপারি পাচার মামলায় চেয়ারম্যান কারাগারে

আপডেটের সময় ০৪:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪