ভিয়েনা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

এক জালে ধরা পড়লো ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৬১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ।

ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর   ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের সমুদ্রগামী ট্রলারে ধরা পড়েছে ওই সব মাছগুলো।

ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯২ টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের ব্যবধানের মধ্যেই ওই সব মাছ শিকার করে পাড়েরহাট মৎস্য বন্দরে তারা ফিরে আসতে পেরেছেন।

অন্যদিকে ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, এই মৎস্য বন্দরের সমুদ্রগামী ট্রলারে দুই টানেই ৯২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৭-২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।

পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারী ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দামও বেশি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এক জালে ধরা পড়লো ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ

আপডেটের সময় ০২:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪