ভিয়েনা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

লালমোহনে দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্মরণ সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ৭০ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে ঐতিহ্যবাহী ফজর আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও একই মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা ওমর ফারুকের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটায় মাদ্রাসা মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয় । মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও বিএসসি শিক্ষক মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায়  আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, চর ছকিনা দাখিল মাদ্রাসার সুপার  মাওলানা আল আমিন বিশ্বাস, ফরাজগঞ্জ নেসারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুব এলাহি, আলহাজ্ব আব্দুল মোতালেব মিয়া  দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইব্রাহিম খলিল , ফজর আলী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবু বকর সিদ্দিক , মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার জনাব মোঃ অলিউল্লাহ মিয়া,মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
সভায় অন্যান্য অতিথি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। স্মরণ সভায় বক্তারা বলেন, মাওলানা ওমর ফারুক যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন তা তার নাজাতের জন্য বিশাল ভূমিকা রাখবে। বক্তারা তার জীবন ও কর্ম তুলে ধরে মরহুমের  রুহের মাগফেরাত কামনা করেন।
পরে মাদ্রাসা শিক্ষার্থীদের  সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবু বকর সিদ্দিক। সভা শেষে মিষ্টি বিতরণ ও কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্মরণ সভা

আপডেটের সময় ০৬:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪