ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

লালমোহনে সিঁধ কেটে প্রবাসীর ঘরে চুরি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৫৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সিঁধ কেটে এক ওমান প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার খান বাড়ির প্রবাসী মো. রাসেলের ঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরচক্র ঘরে থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন-কানের দুল ও নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। মঙ্গলবার সকালে প্রতিবেশীসহ স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাটি জানান ওই প্রবাসীর স্ত্রী মোসা. নুপুর বেগম।

তিনি জানান, স্বামী প্রবাসে থাকায় ঘরে এক কন্যাকে নিয়ে থাকেন নুপুর বেগম। সোমবার রাতে খেয়ে ঘুমিয়ে যান তিনি। এরপর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের পিড়া কাটা অবস্থায় রয়েছে। তখন তিনি বুঝতে পারেন ঘরে চোর প্রবেশ করেছে। এরপর ঘরের মধ্যে খোঁজ করে দেখেন এক ভরি ওজনের চেইন ও কানের দুল এবং নগদ ত্রিশ হাজার টাকা উধাও। তার ধারণা এসব ওই চোরচক্র নিয়ে গেছে। বিষয়টি প্রতিবেশীসহ স্থানীয় ইউপি সদস্যকে জানান গৃহবধূ নুপুর বেগম।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এমন কোনো ঘটনা নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সিঁধ কেটে প্রবাসীর ঘরে চুরি

আপডেটের সময় ০৮:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪