ভিয়েনা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠিতে দুটি আসনেই নৌকার প্রাথীরা বিপুল ভোটে বিজয়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ৭৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া ঝালকাঠিতে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনের ২৩৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পূর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে প্রতিটি কেন্দ্রেই পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। জেলার দুটি আসনে মোট ভোটারসংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৭২ হাজার ৩৯৮ জন এবং পুরুষ দুই লাখ ৮১ হাজার ৬৬০ জন। ঝালকাঠির দুটি আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

সংসদীয় আসন ১২৫ ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতিক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।

এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ভোট, প্রার্থীতা থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতিকে পেয়েছেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টি মজিবুর রহমান ডাব প্রতিকে পেয়েছেন ১৪২ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতিকে জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকে এজাজুল হক এজাজ পেয়েছেন ১২৭২ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মামুন সিকদার ছড়ি প্রতিকে পেয়েছেন ৯৭ভোট। এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন একলাখ তের হাজার ১৫জনে, এর মধ্যে বৈধ ভোট ৯৯৮৯০টি এবং বাতিল হয়েছে একহাজার চারশত পচিশটি।

ঝালকাঠি ২ আসনে ১৪৭টি কেন্দ্রের ফলাফলে প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১ ভোট লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নাসির উদ্দিন ইমরান পেয়েছেন ৪ হাজার ৩১৪ ভোট ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. ফোরকান পেয়েছেন ৩২৫০ ভোট। ঝালকাঠি -২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৯০০ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন

রবিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাধন রায়/ইবিটাইমস 

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে দুটি আসনেই নৌকার প্রাথীরা বিপুল ভোটে বিজয়ী

আপডেটের সময় ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪