ভিয়েনা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

নির্বাচনে সহিংসতা করার লক্ষে গাজীপুরে ভোটকেন্দ্রসহ তিন স্কুলে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ৬৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা করার লক্ষে গাজীপুরে ভোটকেন্দ্রসহ তিন স্কুলে শুক্রবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, রাত সোয়া ১টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান জানান, রাত ২টা ৪০ মিনিটে বিদ্যালয়ের নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানান। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে বিদ্যালয়ের ৯টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি কক্ষ, কক্ষে থাকা ৪টি কম্পিউটার, ৫টি ট্যাব, একটি ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ৪টি আলমারি, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান জানান, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় টিঅ্যান্ডটি হাইস্কুলের আগুন এবং এক ঘণ্টার চেষ্টায় পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে দুটি স্কুলেই দাহ্যপদার্থ ঢেলে অগ্নিসংযোগের আলামত পাওয়া গেছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনে সহিংসতা করার লক্ষে গাজীপুরে ভোটকেন্দ্রসহ তিন স্কুলে আগুন

আপডেটের সময় ০৩:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪