ভিয়েনা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ভোট দিয়ে অগ্নিসন্ত্রাসের উপযুক্ত জবাব দিন – জ্যাকব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৬৮ সময় দেখুন

চরফ্যাসনন (ভোলা) প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারী সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ভোলা-৪ আসনের নৌকা মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিএনপি-জামাত অগ্নি সন্ত্রাস করে আপনাদের ভোট কেড়ে নিতে চায়। সকাল সকাল পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। কেউ যেন আপনার ভোট ঠেকাতে না পারে। ভোট দিয়ে অগ্নি সন্ত্রাসের উপযুক্ত জবাব দেবেন।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসন উপজেলার নুরাবাদ ইউনিয়নে নুরাবাদ ফাজিল মাদ্রাসা মাঠে নৌকা মার্কার উঠান বৈঠকে জ্যাকব এসব কথা বলেন।

এ সময় ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, নুরাবাদ ইউনিয়নের সহকারী নির্বাচন সমন্বয়কারী ও যুবলীগ নেতা ইউছুফ হোসাইন ইমন প্রমূখ।

নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মাঠে আসার আগেই হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় পরিনত হয়।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোট দিয়ে অগ্নিসন্ত্রাসের উপযুক্ত জবাব দিন – জ্যাকব

আপডেটের সময় ০৫:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪