ভিয়েনা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী হবিগঞ্জে র‍্যাব-৯’র অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

পিরোজপুর-১: পুলিশ প্রটেকশনের গাড়িতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৪৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-১ আসনের (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) স্বতন্ত্র প্রার্থীর একেএমএ আউয়ালের পুলিশ প্রটেকশনের গাড়িতে তার নির্বাচনী ঈগল প্রতীকের পোস্টার সাটিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) সন্ধ্যায় তিনি জেলার নাজিরপুরে একটি পথ সভা শেষে পুলিশ প্রটেকশনে যাওয়ার কালে ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাটানো থাকায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান, বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল জেলার নাজিরপুর শহীদ মিনার মাঠে এক পথসভা শেষে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা গাড়ির সামনে জরুরীহর্ন বাজিয়ে একটি খোলা পিকাপভ্যানে পুলিশ প্রটেকশন দিয়ে তাকে নিয়ে যান। আর পুলিশ বহন করা ওই পিকাপভ্যানটির দুইপাশেই স্বতন্ত্র প্রার্থী আউয়ালের ঈগল প্রতীকের পোষ্টার সাটানো ছিলো।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম বলেন, পুলিশকে বহন করা ওই পিকাপ ভ্যানটি পুলিশ বাহিনীর নয়। তিনি যুদ্ধাপরাধের অভিযোগে আজীবন কারাদন্ডে দন্ডিত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার একজন অন্যতম স্বাক্ষী ছিলেন। আর সেই স্বাক্ষী হিসাবে বিজ্ঞ আদালতের আদেশে তিনি পুলিশি নিরাপত্তা পান।

উল্লেখ্য, গত সোমবার (০১ জানুয়ারী) জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর নিজ উপজেলা জেলার ইন্দুরকানীর চন্ডিপুরে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের এক পথসভায় তার মেঝো ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আউয়াল সাহেব সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তার দেয়া এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ওই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। আর ওই আসনে আ.লীগ মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুর-১: পুলিশ প্রটেকশনের গাড়িতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনা

আপডেটের সময় ০৭:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪