ভিয়েনা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাংচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ৬৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় উত্তেজিত ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, টহলরত পুলিশের গাড়িতে হঠাৎই ছাত্রদলের নেতাকর্মীরা আক্রমণ করে।

পরবর্তীতে সংঘর্ষ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এ পর্যন্ত ৫৭ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১জানুয়ারি) বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় দুই পুলিশসহ ১০ জন আহত হয়।

সংঘর্ষ চলাকালীন এক সময় উত্তেজিত ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। সংঘর্ষ শেষের দিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ধাওয়া করে। এ রিপোর্ট লিখা পর্যান্ত সংঘর্ষের সাথে জড়িতদের ধরতে পুলিশের সাড়াষি অভিযান চলছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাংচুর

আপডেটের সময় ০৯:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪