ভিয়েনা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ৪৮ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-১(শৈলকূপা) আসনের স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
সোমবার বিকালে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সহধর্মিণী মুনিয়া আফরিন ট্রাক প্রতিকের গণসংযোগ করে মির্জাপুর ইউনিয়ন থেকে শৈলকূপা শহরে ফিরছিলেন। পথিমধ্যে বড়দাহ ব্রীজ এলাকায় পৌঁছালে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে এসে হামলা চালায়।  এসময় মিছিল থেকে কর্মীসমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিণী মুনিয়া আফরিন অভিযোগ করেন, মির্জাপুর ইউনিয়নের আনীপুর থেকে ট্রাক প্রতিকের ভোট চেয়ে ফেরার পথে নৌকার স্লোগান দিয়ে আব্দুল হাইয়ের কর্মীসমর্থকরা গাড়ির উপর হামলা চালায়৷ অবস্থা বেগতিক দেখে আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। হামলায় গাড়ির সামনে ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বলেন, নৌকার সমর্থকরা আমি গাড়ীতে আছি ভেবে হামলা করেন। কিন্তু গাড়িতে আমার সহধর্মিণী ছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।এমন নেক্কারজনক ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী জানান, হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা

আপডেটের সময় ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪