ভিয়েনা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা হলো না নুরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ডাকাতি ও অস্ত্র মামলায় ৩৯ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহম্মদ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার(২৯ ডিসেম্বর)দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টা ৩০ মিনিটের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে  সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১২ বছর পালিয়ে থাকার পর আসামীকে তার বাড়ির পাশে বেড়িবাঁধের রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুর মোহাম্মদ চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড়ের বেলায়েত হোসেন ওরফে( বুলু মাঝির) ছেলে তাকে ডাকাতি মামলায় আদালত ২৫ বছর ও অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার  (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, আসামি নুর মোহাম্মদ  দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জিআর-১৮৮/১১ ও ১৯০/১১ মামলার দণ্ডপ্রাপ্ত  গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে আরো ১৪৩/১১ বন আইনে একটি মামলার রয়েছে।

সেই সূত্র ধরেই গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) তাকে আদালতে  সোপর্দ করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা হলো না নুরের

আপডেটের সময় ০১:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩