ভিয়েনা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ভোলায় পুলিশের বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি: ভোলায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় মুছা কালিমুল্লাহ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিএনপি নেতাদের দাবি, পুলিশ সরকারকে খুশি করতে বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের সদর রোড বরিশাল দালান সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া বিএনপি নেতা মুছা কালিমুল্লাহ সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, নভেম্বর মাসে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল গ্রেফতার হওয়া মুছা কালিমুল্লাহসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুছা কালিমুল্লাহকেও গ্রেফতার করা। তিনিও সেই মামলার আসামি। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরক এর ঘটনা কোথায় ঘটেছে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি ওই মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে’।

এদিকে চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মাতাব্বরের দাবি, ভোলায় বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ করেননি। পুলিশ সরকারকে খুশি করতে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাচ্ছে। মুছা কালিমুল্লাহ নির্দোষ। পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ধরে নিয়ে গেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পুলিশের বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেটের সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩