ভিয়েনা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

আমরা দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে- বরিশাল বিভাগীয় কমিশনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৬৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন এর আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে, আমরা সকলকে দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এ জন্য যারা ভোট নিবেন তারা নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। সুষ্ঠু ভোট গ্রহণে কোনো বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ (ডিআইজি) উপ মহা পুলিশ পরিদর্শক মো. জামিল হাসান (বিপিএম সেবা, পিপিএম), বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম) ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপ সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, ওসি মো. মাহবুব উল আলম প্রমুখ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমরা দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে- বরিশাল বিভাগীয় কমিশনার

আপডেটের সময় ০৩:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩