ভিয়েনা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী হবিগঞ্জে র‍্যাব-৯’র অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ৪৭ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হচ্ছে। শনিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী খোন্দকার ফরহাদ আহমদ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে জাফর আহমেদ প্রমুখ শ্রদ্ধাঞ্জলি জানান।

পরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শেষে শহিদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও সকাল ৮টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শন করা হবে। ১১টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। সকল মসজিদ ও মন্দিরে জাতীয় সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

এছাড়া ও টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে স্মৃতিস্তম্বে আজ (১৬ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধার সাথে পুস্পার্ঘ অর্পণ করেন। এসময় জেলা উপজেলার সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন

আপডেটের সময় ০৩:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩