ভিয়েনা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১১৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের শেখের দোকান এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে মো. মাসুদ (৩৫) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. আনোয়ার (২৮)।

লালমোহন কোস্টগার্ড আউট পোস্ট শুক্রবার (২৬ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন লাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা, অটোরিকশা ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত প্রেস রিলিজ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে বিভেদ-বিভাজনের চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২

আপডেটের সময় ০১:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬