ভিয়েনা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েনা আবারও বিশ্বে বাসযোগ্য শ্রেষ্ঠ শহর নির্বাচিত, ঢাকার অবস্থান ২১৬তম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৯৪ সময় দেখুন

২০২৩ সালে,অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে মারসার র‌্যাঙ্কিং-এ প্রথম স্থানে আবারও নির্বাচিত করা হয়েছে, ফলে শহরটি এই পর্যন্ত এগারো বারের জন্য সর্বোচ্চ মানের জীবনযাত্রার অধিকারী হল

ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শদাতা সংস্থা “মার্সার” (Mercer) ভিয়েনা শহরকে আবারও মানুষের বাসযোগ্য সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ শহর হিসাবে স্বীকৃতি দিল।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তার সমৃদ্ধ ইতিহাস, চিত্তাকর্ষক স্থাপত্য এবং প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্যের জন্য পরিচিত। করোনা মহামারী বাদ দিয়ে মারসার বিভিন্ন মেট্রোপলিসের জীবনমানের উপর বার্ষিক জরিপ পরিচালনা করেছে। ভিয়েনা এ নিয়ে একাদশ বারের মতো প্রথম স্থান অধিকার করেছে।

মার্সারের পরিসংখ্যানে বর্তমান বিশ্বের ২০০টির ওপরে শহরের মধ্যে ভিয়েনার রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, শিক্ষা, অবসর এবং আবাসনের ক্ষেত্র বিশ্বের অন্যান্য শহরের চেয়ে সামনে এগিয়ে রয়েছে।

বৈশ্বিক মহামারী করোনার সময় বাদ দিয়ে মারসার বিশ্বের বিভিন্ন দেশের মেট্রোপলিটন শহরের জীবনমানের উপর ভিত্তি করে এই বার্ষিক জরিপ পরিচালনা করেছে। ভিয়েনা এই পর্যন্ত একাদশ বারের মতো বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে।

বিশ্বের শ্রেষ্ঠ দশটি শহরের মধ্যে ভিয়েনার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। আর তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। তারপর তাদের পিছনে রয়েছে যথাক্রমে কোপেনহেগেন, জেনেভা, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, ভ্যাঙ্কুভার, সিডনি এবং জার্মানির ডুসেলডর্ফ। আর সুদানের রাজধানী খার্তুম শহর ২৪১ নাম্বার নিয়ে র‌্যাঙ্কিংয়ে সবার শেষে রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা গত বছরের (১৬৬তম) চেয়েও এবছর আরও পিছিয়ে ২১৬তম স্থান অর্জন করেছে।

এপিএ জানায়,বিশ্বের শ্রেষ্ঠ শহরের এই সমীক্ষাটি গত দুই দশক ধরে বার্ষিক ২০০ টিরও বেশি প্রধান শহরগুলির মধ্যে ৩৯টি বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে নির্বাচিত করা হয়ে থাকে। এর মধ্যে শহরের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিক রয়েছে এবং স্বাস্থ্য ও শিক্ষার সুযোগগুলিও একটি ভূমিকা পালন করে।

ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ মার্সার র‍্যাঙ্কিং ২০২৩-এ প্রথম স্থান পেয়ে খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভিয়েনার মেয়র বলেন, শীর্ষস্থানে আমি অত্যন্ত সন্তুষ্ট। “আমরা ভিয়েনার জনগণকে সম্ভাব্য সর্বোত্তম জীবন দেওয়ার জন্য পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে চব্বিশ ঘন্টা কাজ করছি। অবশ্যই, এটা দেখে ভালো লাগছে যে, এই প্রচেষ্টাগুলি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও স্বীকৃত হচ্ছে,” শহরের নেতা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনা আবারও বিশ্বে বাসযোগ্য শ্রেষ্ঠ শহর নির্বাচিত, ঢাকার অবস্থান ২১৬তম

আপডেটের সময় ১০:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩