ঝালকাঠি প্রতিনিধিঃ অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির আলোকে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্ক ও এডভোকেসি বিষয়ক দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টায় উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি ছিলেন। অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে এ প্রশিক্ষণে সাকিনা আলম লিজা, এডভোকেসি ও নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর নুর আজম হায়দারী, বিভাগীয় সমন্বয়কারী জুমা কর্মকার ও জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে জেলা সমন্বয়কারী পিরোজপুর ফাহিদা বানু সোনিয়া, জেলা সমন্বয়কারী শিমা বিশ্বাস, জাহাঙ্গীর ফকির মিঠু, আজিজুল হক প্রমুখ প্রশিক্ষণ পরিচালনা করেন। ২৫জন জেলা ও উপজেলা অপরাজিতা নেটওয়ার্কভূক্ত নারীরা এতে অংশগ্রহণ করে।
বাধন রায়/ইবিটাইমস




















