ভিয়েনা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম আলী ডাকুয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ৫৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে আকরাম আলী ডাকুয়াকে।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের এক জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। তিনি দৈনিক খবর পত্রের নাজিরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

নাজিরপুর প্রেসক্লাবের কমিটির জেষ্ঠ্য সদস্য ও গঠন তন্ত্রের লেখক সিনিয়র সাংবাদিক সঞ্জিব কুমার রায় বলেন, প্রেসক্লাবের গঠন তন্ত্রের ৪ (ছ) এর ধারা মোতাবেক প্রেসক্লাবের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিনের স্থলে সংগঠনের জেষ্ঠ্য সহসভাপতি আকরাম আলী ডাকুয়াকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

প্রেসক্লাবের সদস্যদের দেয়া তথ্য মতে জানা গেছে, সংগঠনের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিন দীর্ঘ দিন ধরে সংগঠনের কার্যক্রম ও সাংবাদিকতা পেশা থেকে বিচ্ছিন্ন থাকায় সংগঠনের ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ ছাড়া তিনি পেশাদার সাংবাদিক না হয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে ওই পদ দখল করে আছেন। এ অবস্থায় তাকে বার বার প্রেসক্লাবে আসার আহ্বান  জানানো হলেও তিনি কোন সাড়া দেন নি। তাই ওই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সভাপতি আকরাম আলী ডাকুয়া জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে কমিটির অন্যান্য সদস্যদের পদ বহাল রাখা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম আলী ডাকুয়া

আপডেটের সময় ০৬:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩