ভিয়েনা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

নাজিরপুরে মুক্তিযোদ্ধা সহ নৌকার ৩ কর্মীকে মারধর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ৬৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নৌকার প্রার্থীর পক্ষের কর্মী সভায় যাওয়ার কালে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের হামলায় একজন বীর মুক্তিযোদ্ধা সহ নৌকার ৩ কর্মী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে।

হামলায় আহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী মজুমদার (৭৬), ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাহিদ শেখ (৪৮), ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ছাব্বির হোসেন সর্দার (২৮)। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ফকির বলেন, ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা মোতাহার মজুমদার সহ কয়েক নেতা-কর্মী স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নৌকার একটি কেন্দ্র কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় চারঘাটা নামক স্থানে বসে দলের বিদ্রোহী প্রার্থী জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়ালের পক্ষ হয়ে ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বুলু ও সাধারন সম্পাদক দিপ্তেন মজুমদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাদের ওই সভায় যেতে বাঁধা দেন। এ সময় প্রতিবাদ করলে তাদের উপর হামলা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপান্বীতা দেবনাথ বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে ওই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক দিপ্তেন মজুমদার বাপ্পী মুঠোফোনে বলেন, আমাদের (বিদ্রোহী প্রার্থী) কেহই তাদের (নৌকার প্রার্থীর কর্মী)উপর হামলার সাথে জড়িত নন।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে এখানো কোন অভিযোগ পাই নি। তবে খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর, ইন্দুরকানী) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী শ.ম রেজাউল করিম ও বিদ্রোহী প্রার্থী জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে মুক্তিযোদ্ধা সহ নৌকার ৩ কর্মীকে মারধর

আপডেটের সময় ০৮:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩