ভিয়েনা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’র উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ৭২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ‘দেশের বায়ু-দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় পেয়ারা এবং লেবু গাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা।

গাছের চারা রোপণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ডা. আজহার উদ্দিন ডিগ্রী কলেজ, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা, গজারিয়া বালিকা মাদরাসা, পাঙ্গাশিয়া স্কুল অ্যান্ড কলেজ, সৈনিক বাজার মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গার্লস স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সৈনিক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিলের প্রতিটি সদস্যদের বাড়ির আঙিনায়ও এ বৃক্ষ রোপণ করা হয়।

এ বিষয়ে শঙ্খচিলের সভাপতি মো. জুয়েল রানা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে ভালো কিছু উপহার দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যদের চাঁদায় এ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ পালন করা হয়েছে। আমরা বিভিন্ন শিক্ষাপ্রষ্ঠিানের আঙিনায় পঞ্চাশটি পেয়ারা এবং পঞ্চাশটি লেবু গাছের চারা রোপণ করেছি। ভবিষ্যতে আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এ বৃক্ষরোপণ কর্মসূচি আরো বড়ভাবে পালন করা হবে ইনশাআল্লাহ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’র উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

আপডেটের সময় ১০:২৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩