ভিয়েনা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে – আইসিটি প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ৫৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনার নির্দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। বেকার যুবক ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে ১০ লক্ষ ফ্রিল্যান্সার তৈরী করা হবে। এজন্য যুবক ও তরুণদের প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা শিখতে হবে। কোন কিছু না জানা লজ্জার নয় বরং জানার চেষ্টা না করাই হলো লজ্জার। ইন্টারনেট ও মেধা কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে আত্নকর্মী হতে হবে। তরুণ শিক্ষার্থীদের সরকারের লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টসহ বিভিন্ন প্রদত্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে চাকরি প্রার্থী নয় বরং চাকরি প্রদানকারী হতে হবে। সকলকে শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের প্রতি আস্থা রাখতে হবে।

শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুন-তরুনীদের জন্য আয়োজিত ‘ভোলা স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এমপি পত্নী ফারজানা চৌধুরী রত্না,  লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও অনামিকা নজরুল প্রমূখ।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে – আইসিটি প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৭:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩