ভিয়েনা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভর্তুকি কমিয়ে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় চায় আইএমএফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ৫৬ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ, ঢাকা: সরকারের ভর্তুকির ওপর চাপ কমিয়ে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জ্বালানি বিভাগের সাথে বৈঠকে এ নির্দেশনা দেয় সংস্থাটি। দলের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ৬ সদস্যের দলটি বিপিসির জ্বালানির মূল্য নির্ধারণের বিষয়ে তথ্য জানতে চায়।

বিপিসি সূত্র জানায়, আইএমএফ দল বিপিসির আর্থিক সক্ষমতা, ক্ষতি ও লাভের বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। পাশাপাশি কীভাবে জ্বালানি তেলের বিষয়টি পরিচালনা করা হয় সে তথ্যও জানতে চেয়েছে আইএমএফের প্রতিনিধিদল।

পেট্রোবাংলা সূত্র জানায়, বৈঠকে তারা পেট্রোবাংলার কাছে গ্যাসের বর্তমান চাহিদা ও সরবরাহ পরিস্থিতির পাশাপাশি এলএনজি আমদানির পরিকল্পনা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চায়। এলএনজি’র মূল্য নির্ধারণ পদ্ধতি এবং ভর্তুকি সংক্রান্ত বিষয়েও তথ চেয়েছে আইএমএফ।

আইএমএফ-এর দলটি গত ২৬ অক্টোবর ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। সম্প্রতি আইএমএফ-এর কাছে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই সহায়তা চাওয়ার পর আইএমএফ অর্থনৈতিক নানা খাতে সংস্কারের কথা বলছে। এর অংশ হিসেবে জ্বালানি এবং বিদ্যুতে ভর্তুকির বিষয়েও আলোচনার কথা জানায় আইএমএফ।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভর্তুকি কমিয়ে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় চায় আইএমএফ

আপডেটের সময় ০৫:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২